ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৭/০২/২০২৫ ৭:১৭ এএম

কক্সবাজারের উখিয়া উপজেলা পালংখালী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য বখতার আহমেদের বিরুদ্ধে প্রায় দুই কোটি ত্রিশ লক্ষ বার হাজার আটশত উনাশি টাকার জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গত মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) সকালে দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ২৭১ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয় বলে দুদকের কক্সবাজারস্থ সমন্বিত জেলা কার্যালয় সূত্রে জানা গেছে।
সূত্র বলছে, উখিয়া-টেকনাফের সাবেক সাংসদ আব্দুর রহমান বদি প্রকাশ ইয়াবা বদির সহযোগী ২০১৮ সালে পালংখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য বখতার আহম্মদ ৫০ হাজার পিস ইয়াবাসহ আইনশৃঙ্খলা বাহিনী হাতে ঢাকায় গ্রেফতার হয়। একসময়ে তিনি গাড়ির হেলপার হিসেবে কাজ করে নুন আনতে পান্তা ফুরোয় অবস্থায় থাকলেও বর্তমানে তিনি কোটিপতির খাতায় নাম লিখেছেন। ওই ব্যবসার সাথে সহযোগি হিসেবে আছেন তার ছোট ভাই জাহাঙ্গীর আলম।
এদিকে মামলার বিষয়টি নিশ্চিত করে দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ রিয়াজ উদ্দিন জানান, মামলা এজাহার দাখিল করা হয়েছে, আদালত পরবর্তী আইনি পদক্ষেপ নিতে নির্দেশনা দিবেন। আমরা নিয়মিত অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে কাজ করে যাচ্ছি৷ অপরাধী যতোটা শক্তিশালী হোকনা কেন কেউ রেহাই পাবে না

পাঠকের মতামত

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...