নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭/০২/২০২৫ ১০:১৫ এএম

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে যৌথভাবে অভিযান চালিয়ে ইয়াবা, পিস্তল, গুলিসহ এক নারী ও পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল সাড়ে ৮টায় বালুখালী ৯নং রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লক থেকে তাদের গ্রেপ্তার করা হয়৷

গ্রেপ্তারকৃতরা হলেন, বালুখালী ৯নং রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের আবু বক্করের পুত্র মো. সেলিম (২৩ ), একই ক্যাম্পের ব্লক-জি/১০-এর জামালের স্ত্রী আসমা আক্তার (২০)।

জানা যায়, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বালুখালী ৯নং রোহিঙ্গা ক্যাম্পে ১৪-এপিবিএন ও কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথভাবে অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা, নাইন এমএম পিস্তল ও ১০ রাউন্ড গুলিসহ রোহিঙ্গা নারী-পুরুষকে গ্রেপ্তার করে।

ক্যাম্পে আইনশৃঙ্খলায় নিয়োজিত ১৪-এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক একেএম দিদারুল আলম এপিবিএন সদস্যদের নিয়ে যৌথ অভিযান চালিয়ে অস্ত্র, ইয়াবা ও গুলিসহ দুই রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছেন। তাদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে

পাঠকের মতামত

পালংখালী তে যুবদল নেতার ‘মাদক’ সিন্ডিকেট! ৫০ হাজার ইয়াবা ছিনতাই

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থ্যাংখালী এলাকায় ইউনিয়ন যুবদলের সহ-সাধারণ সম্পাদক রবিউল বশর ডাবলু, তার ...

উখিয়ায় অনিয়ন্ত্রিত বর্জ্যে পরিবেশ বিপর্যয়, সমন্বিত ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ

কক্সবাজারের উখিয়া উপজেলার বাজার, স্টেশন এলাকা এবং কক্সবাজার-টেকনাফ মহাসড়কের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে অনিয়ন্ত্রিতভাবে বর্জ্য ...
Single Page Footer