উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১৩/০৩/২০২৩ ৩:১৩ পিএম

কক্সবাজারের উখিয়া স্টেশনে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ মো. ফিরোজ (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) টেকনাফ বিশেষ জোনের সদস্যরা।

রোববার (১২ মার্চ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফা মুকুল গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার যুককের নাম মো. ফিরোজ। তিনি রাজাপালং ইউনিয়নের বটতলী পশ্চিম সিকদারবিল এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে। মো. ফিরোজ দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছে।

সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফা মুকুল জানান, রোববার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের (ডিএনসি) একটি আভিযানিক দল উখিয়া স্টেশনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় উখিয়া স্টেশনের প্রধান সড়কে জলিল প্লাজাস্থ/আরাফাত হোটেলের নিচতলা পালং প্রিন্টাস নামীয় দোকানের সামনে থেকে মো. ফিরোজকে ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোন একটি মামলা দায়ের করে তাকে উখিয়া থানায় হস্তান্তর করেছে বলে জানান তিনি।

পাঠকের মতামত

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...