ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৩/০৫/২০২৫ ১:১৫ পিএম

কক্সবাজারে পৃথক অভিযান চালিয়ে ১৮ হাজার ৪শ পিস ইয়াবা ও ৩টি মোটর সাইকেলসহ এক ইয়াবা কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এই ঘটনায় পালিয়েছে আরও এক কারবারি।

গেল সোমবার (১২ মে) সন্ধ্যা সোয়া ৭টার দিকে উখিয়ার পালংখালীর থাইংখালী বাজারের প্রধান সড়কে অভিযান চালিয়ে ৮ হাজার ৪শ পিস ইয়াবাসহ উখিয়ার মৃত নাসিম উদ্দিনের পুত্র জাকির হোসেন (২১) কে গ্রেফতার করা হয়।

একইদিন রাত সাড়ে ১১টায় আরেক অভিযানে রামুর খুনিয়াপালংয়ের দরিয়াদীঘি এলাকায় জনৈক খোরশেদ আলমের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবা এবং ৩টি মোটর সাইকেল জব্দ করা হয়। এসময় সুচতুর খোরশেদ আলম পালিয়ে যাওয়ায় তাকে পলাতক আসামী করা হয়। সে ওই এলাকার কাদির হোসেনের ছেলে।

কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সিরাজুল মোস্তাফা কক্সবাজার জার্নালকে জানান, ইয়াবাসহ ধৃত যুবক ও পলাতক মাদক কারবারির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং জব্দকৃত মাদক ও মোটরসাইকেল সংশ্লিষ্ট থানায় সোর্পদ করা হয়েছে

পাঠকের মতামত

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...