ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪/০২/২০২৫ ৬:৫২ পিএম

কক্সবাজারের উখিয়ায় অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে আওয়ামী লীগ ও মৎস্যজীবী লীগের দুইজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ৷

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) মধ্যরাতে উপজেলার পালংখালী ও হলদিয়াপালং ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার গ্রেফতার করা হয়৷

গ্রেফতারকৃত আসামীরা হলেন, উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকার নাসির উদ্দিনের পুত্র তারেকুল ইসলাম প্রকাশ তারেক (২৬) ও হলদিয়াপালং ইউনিয়নের সিকদারপাড়া এলাকার শফিকুর রহমানের পুত্র মাহবুব আলম (৪১)।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফ হোসেইন জানান, তাদের বিরুদ্ধে উখিয়া থানায় একাধিক মামলা ওয়ারেন্ট রয়েছে। যার ফলশ্রুতিতে তাদের গ্রেফতার করা হয়৷ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ‘অপারেশন ডেভিল হান্ট’ ঘোষণার পর উখিয়া থানা পুলিশ প্রতিদিন অভিযান পরিচালনা করছেন৷ এরআগেও আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের ৫ জন ওয়ারেন্ট আসামী গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়

পাঠকের মতামত

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer