উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২৪/০৯/২০২৩ ৬:৫৬ এএম

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র ও গুলিসহ এক রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।

শনিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ক্যাম্প-৮ ওয়েস্টে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। ।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেন ১৪ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল।

তিনি জানান, শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প-৮ ওয়েস্টের আই-১৮ ব্লকে অভিযান পরিচালনা করে আব্দুর রহমানের ছেলে মোহাম্মদ জুনায়েদকে (১৯) গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর তল্লাশি করে ১টি ওয়ান শুটারগান,৭টি রিভলবারের গুলি, ৪টি শটগানের কার্তুজ, ১৩টি ফায়ার রাইফেলের গুলি, ১৯টি রাইফেল গুলির খোসা উদ্ধার করা হয়।

গ্রেফতার রোহিঙ্গা যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল।

পাঠকের মতামত

মৃত্যুর পরও লাখো হৃদয়ে আলীম উদ্দিন ফকিরপীরে কামেলের জানাজায় হাজারো মানুষের ঢল, দ্বীনের পথে তাঁর অবদানের স্মরণ

মৃত্যুর পরও লাখো মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন শাহ সুফি আলহাজ্ব আলীম উদ্দিন ফকির, এমন প্রত্যয় ...
Single Page Footer