উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫/১২/২০২৩ ৮:০১ পিএম

কক্সবাজারের উখিয়ায় অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে এপিবিএন পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১টি ওয়ান শুটারগান, ৯ রাউন্ড গুলি এবং ৩টি তরবারি উদ্ধার করা হয়।

সোমবার (৪) রাতে উপজেলার পালংখালীর ক্যাম্প সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- উপজেলার পালংখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মনসুর আলীর ছেলে মো. শাহাজাহান(৩৩) ও একই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মৃত জাফরের ছেলে মো. রশিদ(২০)।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ৮ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. আমির জাফর।

মো. আমির জাফর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দুই সন্ত্রাসীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুটারগান, ৯ রাউন্ড গুলি এবং ৩টি তরবারি উদ্ধার করা হয়।

এ ব্যাপারে উখিয়া থানায় মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন এপিবিএন পুলিশ এর এ কর্মকর্তা।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...