উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১৬/১২/২০২৩ ১:৫১ পিএম

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের ইরানি পাহাড় এলাকা থেকে অস্ত্রসহ মীর কাশেম (২২) নামে এক রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করেছে এপিবিএন পুলিশ।

এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১টি ওয়ান শুটার গান, ১ রাউন্ড কার্তুজ ও ১টি কার্তুজের খোসা।

শুক্রবার (১৫ ডিসেম্বর) দুপুরে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ইরানি পাহাড় এলাকায় অভিযান পরিচালনা করে এসব অস্ত্রসহ রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছে।

গ্রেফতার মীর কাশেম উখিয়া রোহিঙ্গা ক্যাম্প- ৮ এর বাসিন্দা জাহিদ হোসেনের ছেলে৷

শনিবার (১৬ ডিসেম্বর) বেলা ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো.ইকবাল।

তিনি জানান, গোপন সংবাদে শুক্রবার দুপুরে ক্যাম্পের ইরানি পাহাড় এলাকা থেকে অস্ত্রসহ ওই রোহিঙ্গা যুবককে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১টি ওয়ান শুটার গান, ১ রাউন্ড কার্তুজ ও ১টি কার্তুজের খোসা।

অধিনায়ক ইকবাল জানান, গ্রেফতার রোহিঙ্গার বিরুদ্ধে উখিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...