ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৫/০১/২০২৫ ৮:১৪ পিএম

কক্সবাজারের উখিয়ার পালংখালী এলাকায় অবৈধভাবে তোলা ৮ হাজার ঘনফুট বালু ও বালু উত্তোলনে ব্যবহৃত দুটি ড্রেজার মেশিন জব্দ করেছে বনবিভাগ। বুধবার (১৫ জানুয়ারি) চোরাখোলা ও থাইংখালী খাল এলাকায় অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়। তবে অভিযানের সময় বালু উত্তোলনে জড়িত কাউকে পাওয়া যায়নি।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা শাহিনুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে উখিয়া থাইংখালী বন বিটের আওতাধীন চোরাখোলা গভীর বনের ভেতর থেকে পাহাড় কেটে ও খাল থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করছিল স্থানীয় বালু ও পাহাড় খেকো একটি সিন্ডিকেট। খবর পেয়ে উপজেলা প্রশাসন সহ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বন বিভাগের জায়গা থেকে ৮ হাজার ঘনফুট বালু জব্দ ও বালি উত্তোলনের যন্ত্রপাতিসহ ২টি ড্রেজার মেশিন জব্দ করা হয়।

উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যারীন তাসনিম তাসিন বলেন, বন বিভাগের সহযোগিতায় অবৈধভাবে পাহাড় কাটা ও বালি উত্তোলনকারী সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। তবে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। পরিবেশ-প্রতিবেশ ও জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতির সাথে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...