এইচ.কে রফিক উদ্দিন, নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪/১২/২০২৫ ২:৪৯ পিএম

উখিয়া উপজেলার অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান উখিয়া কলেজে প্রথমবারের মতো গ্র্যাজুয়েটদের জন্য আয়োজিত হতে যাচ্ছে আনুষ্ঠানিক সমাবর্তন অনুষ্ঠান। উখিয়া কলেজে অনার্স শুরুর হওয়ার পর থেকে যারা দীর্ঘ শিক্ষাজীবনের প্রতিটি ধাপ পেরিয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন, তাদের সম্মান জানাতেই এই আয়োজন—এমনটাই জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

কলেজ প্রশাসন সূত্রে জানা গেছে, সমাবর্তনকে কেন্দ্র করে ইতোমধ্যে পুরো ক্যাম্পাসজুড়ে প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু হয়েছে। অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতি নিশ্চিত করতে নেওয়া হয়েছে ব্যাপক পরিকল্পনা।

সমাবর্তন উপলক্ষে সাজানো হবে কলেজ মাঠ; তৈরি করা হবে বিশেষ মঞ্চ, গ্রাজুয়েশন কর্নার এবং ছবি তোলার জোন। শিক্ষার্থীদের জন্য নির্ধারিত থাকবে বিশেষ গ্র্যাজুয়েশন গাউন, টুপি এবং ব্যাচ। একই সঙ্গে অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ডিগ্রি সনদ তুলে দেওয়া হবে আনুষ্ঠানিক পরিবেশে।

উখিয়া কলেজের অধ্যক্ষ জানান, এই সমাবর্তন শুধু একটি অনুষ্ঠান নয়—এটি শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, স্বপ্ন ও সাফল্যের উৎসব। আমরা চাই, তাদের এই অর্জনকে স্মরণীয় করে রাখতে।

সমাবর্তনের তারিখ, সময় ও বিস্তারিত কার্যক্রম খুব শিগগিরই কলেজের নোটিশ বোর্ড এবং সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে জানানো হবে। ইতোমধ্যেগ্রেজুয়েট উত্তির্ন শিক্ষার্থীদের নিবন্ধন প্রক্রিয়াও শুরু হয়েছে।

সমাবর্তনের খবর জানাজানি হতেই শিক্ষার্থীদের মাঝে দেখা দিয়েছে আনন্দ ও উচ্ছ্বাস। অনেকেই সমাবর্তনকে নিজেদের জীবনের একটি “ঐতিহাসিক মুহূর্ত” বলে মনে করছেন।

উখিয়া অঞ্চলে উচ্চশিক্ষার যে আলো ছড়িয়ে দিচ্ছে উখিয়া কলেজ, সমাবর্তনের মধ্যে দিয়ে নিঃসন্দেহে নতুন অধ্যায়ের উন্মোচন করবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...