ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৯/০৩/২০২৫ ১১:৩০ এএম

রমজানের রোজা শেষে আসবে পবিত্র ঈদুল ফিতর। এবার টানা ছয় দিন ছুটি মিলতে পারে চাকরিজীবীদের। আর কেউ এক দিন ছুটি ‘ম্যানেজ’ করতে পারলে টানা ৯ দিন পেতে পারেন।

সরকারের প্রজ্ঞাপন অনুযায়ী, ৩১ মার্চ সোমবার ঈদুল ফিতরের সাধারণ ছুটি। ঈদের আগের দুই দিন ২৯ ও ৩০ মার্চ (শনি ও রবিবার) এবং ঈদের পরের দুই দিন ১ ও ২ এপ্রিল (মঙ্গলবার ও বুধবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে। ২৮ মার্চ শুক্রবার সাপ্তাহিক ছুটি। এ হিসেবে সব মিলিয়ে টানা ৬ দিন ছুটি পাবেন চাকরিজীবীরা, বিশেষ করে সরকারি চাকরিজীবীরা।

অন্যদিকে কোনো চাকরিজীবী যদি ৩ এপ্রিল (বৃহস্পতিবার) ছুটি ম্যানেজ করতে পারেন তাহলে ওই ছুটির সঙ্গে আরো তিন দিন ছুটি ভোগ করতে পারবেন। কারণ বৃহস্পতিবারের পরের দুদিন সাপ্তাহিক বন্ধ শুক্র ও শনিবার। সে ক্ষেত্রে সব মিলিয়ে টানা ৯ দিন ছুটি ভোগ করা যাবে।

উল্লেখ্য, চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ৩১ মার্চ সোমবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। উপদেষ্টা পরিষদ গত বছরের ১৭ অক্টোবর ঈদুল ফিতরে পাঁচ দিন ছুটির অনুমোদন দেয়। আগে এ ছুটি ছিল ৩ দিন। গত ২১ অক্টোবর ছুটির বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...