প্রকাশিত: ০৩/০৭/২০২২ ৮:৩০ পিএম


ঈদের আগে তিন দিন, ঈদের দিন এবং ঈদের পরে তিন দিন এই সাত দিন এক জেলা থেকে আরেক জেলায় মোটরসাইকেল চলাচল করা যাবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন সচিব এবিএম আমিন উল্লাহ নুরী। এ ছাড়াও মহাসড়কে রাইড শেয়ারিংও করা যাবে না বলে তিনি জানান।

রোববার (৩ জুলাই) সচিবালয়ে সড়ক পরিবহন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠক শেষে সড়ক পরিবহন সচিব জানানা, যৌক্তিক কারণ ছাড়া ঈদের আগে তিন দিন, ঈদের দিন এবং ঈদের পরে তিন দিন- এই সাত দিন এক জেলা থেকে আরেক জেলায় মোটরসাইকেল চলাচল করবে না। একই সময়ে দেশের সব মহাসড়কে রাইড শেয়ারিং করা যাবে না। কোনও জরুরি কারণে এক জেলা থেকে অন্য জেলায় যেতে হলে তা পুলিশকে জানাতে হবে। পুলিশের অনুমতি সাপেক্ষে এক জেলার মোটরসাইকেল অন্য জেলায় যেতে পারবে।

তিনি আরও জানান, এই সিদ্ধান্তের বাইরে ঢাকার মোটরসাইকেল ঢাকায় চালাতে হবে। চট্টগ্রামের মোটরসাইকেল চট্টগ্রামে এবং বরিশালের মোটরসাইকেল বরিশালে চালাতে হবে।

অবিলম্বে এসব সিদ্ধান্ত অনুযায়ী পরিপত্র জারি করা হবে বলেও জানিয়েছেন সড়ক পরিবহন সচিব

পাঠকের মতামত

 

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...

রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক: পররাষ্ট্রমন্ত্রী

টেকনাফ সীমান্ত সংলগ্ন মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন করে সংঘাত সৃষ্টি হওয়ায় রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা দেখা ...