প্রকাশিত: ২২/০৬/২০১৬ ৯:৫০ পিএম

IMG_6798পবিত্র ঈদ-উল-ফিতরের আর মাত্র প্রায় ২ সপ্তাহ বাকি। মুসলমানদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসবকে সামনে রেখে শপিং নিয়েও অনেকে এখন হয়তো ব্যস্ত সময় পার করছেন। চলুন জেনে নেওয়া যাক সামনের এই ঈদের জনপ্রিয় কিছু হিজাব ট্রেন্ড সম্পর্কে।

ঢোলা ম্যাক্সি ড্রেসের সাথে ফুলেল প্রিন্টের পোশাক এই সিজনের জন্য বেশ উপযুক্ত। ফুলেল প্রিন্টের ম্যাক্সির সাথে পরতে পারেন সাদা ব্লাউজ এবং ম্যাক্সির সাথে ম্যাচিং হিজাব। এতে আপনার যেমন ক্লাসিক লুক বজায় থাকবে তেমনি এই পোশাক পরে ঈদের দিন সকালে বেড়াতে যেতে পারেন যে কারো বাসায়।

ঈদের জন্য আরও পরতে পারেন লম্বা হাতাযুক্ত আবায়া। আপনি যদি মনে করেন, ঈদের দিন সকালে আপনার বাসায় মেহমান আসব্‌ তাহলে এই পোশাকটি বেছে নিতে পারেন।

আপনি যদি আরেকটু ক্যাজুয়াল এবং স্পোর্টি লুক বেছে নিতে চান, তাহলে সাধারণ প্যান্টস এবং লম্বা হাতাযুক্ত টপস বেছে নিতে পারেন। এবং টপসের সাথে ম্যাচিং করে হিজাব করতে পারেন। সাথে পরতে পারেন ট্রেঞ্চ সামার জ্যাকেট এবং স্নিকারস অথবা ফ্ল্যাট শু।

ভেস্ট এবং লম্বা হাতাযুক্ত আইটেম এই সিজনের সবচেয়ে জনপ্রিয় আইটেম। সুতরাং ফুলেল প্রিন্টের একটি পোশাক বেছে নিন। চাইলে এটি পরতে পারেন জিন্সের সাথেও। ঈদে আপনার সঙ্গে মানানসই হিজাব ট্রেন্ডকে উপভোগ করুন। পরিবারের সঙ্গে আপনার ঈদ উদযাপনের শুভকামনা রইল।

পাঠকের মতামত

উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুর চিকিৎসায় অবহেলার অভিযোগ!

 উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (শিশু) ডা. মিথিলা কানুনগোর বিরুদ্ধে চিকিৎসায় অবহেলা, অসদাচরণ এবং ...

শৈবাল-গ্রিন মাসেল চাষে সম্ভাবনা, বাজার সংকটে থমকে যাচ্ছে উদ্যোক্তারা

এন.এ সাগর কক্সবাজার শহরের কোলাহল পেছনে ফেলে মাত্র চার কিলোমিটার এগোলেই খুরুশকুল-মহেশখালী চ্যানেলের উপকূল। চোখের ...
Single Page Footer