প্রকাশিত: ১৪/০৭/২০২০ ৯:১৬ এএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার-ঢাকা-কক্সবাজার রুটে ঈদুল আজহার আগে বিমান চলাচল করবে না। স্থানীয় সকরার বিভাগের সিনিয়র সচিব ও কক্সবাজার জেলায় কোভিড-১৯ সংক্রামণ প্রতিরোধে সার্বিক সমন্বয়কারী হেলালুদ্দীন আহমদ এ তথ্য জানিয়েছেন।

সিনিয়ার সচিব হেলালুদ্দীন আহমদ আরো জানান, কক্সবাজার-ঢাকা-কক্সবাজার রুটে ফ্লাইট নিয়মিত চালু করার বিষয়ে তিনি বেসরকারি বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ মহিবুল হক এর সাথে গত ১৩ জুলাই আলাপ করেছেন। তিনি বলেন, কক্সবাজার-ঢাকা-কক্সবাজার রুটে ফ্লাইট নিয়মিত চালু করার আগে কক্সবাজার বিমানবন্দরের প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক দরকার। যারা যাত্রীদের শরীরের তাপমাত্রা, অক্সিজেন স্যাচুরেশন, ব্লাডপ্রেশার ইত্যাদি মাপবেন। সিনিয়ার সচিব হেলালুদ্দীন আহমদ কক্সবাজার বিমানবন্দরে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসকের ব্যবস্থা করার জন্য তাৎক্ষণিকভাবে সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমানকে কে পরামর্শ দিয়েছেন বলে জানান।

পাঠকের মতামত

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...
Single Page Footer