ডেস্ক নিউজ
প্রকাশিত: ১২/০৫/২০২৪ ১২:৩৯ পিএম

আগামী ১৭ জুন (সোমবার) চলতি বছরের ঈদুল আজহা উদযাপিত হতে পারে। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ঈদের আগের দিন অর্থাৎ ১৬ জুন থেকে ছুটি শুরু হবে, যা শেষ হবে ১৮ জুন (মঙ্গলবার)।

ঈদের ছুটি শুরুর আগে ১৪ ও ১৫ জুন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি। সে হিসাবে টানা পাঁচ দিনের ছুটি মিলছে এবার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের। তবে এর সঙ্গে ঈদের ছুটি শেষে সপ্তাহের বাকি দুদিন বুধ ও বৃহস্পতিবার (১৯ ও ২০ জুন) ছুটি নিতে পারলে তার সঙ্গে আরও দুদিন সাপ্তাহিক ছুটি যুক্ত হবে। এতে সব মিলিয়ে ছুটি দাঁড়াবে ৯ দিন, অর্থাৎ ১৪ থেকে ২২ জুন পর্যন্ত।

সৌদি আরবের চাঁদ দেখা কমিটির তথ্য অনুযায়ী, ১৬ জুন দেশটিতে কুরবানির ঈদ উদযাপিত হতে পারে। সাধারণত সৌদি আরব, কাতার, ওমান ও আরব আমিরাতের ঈদ উদযাপনের পরের দিন বাংলাদেশে ঈদ হয়। বাংলাদেশে চাঁদ দেখা সাপেক্ষে কুরবানির ঈদ পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে ১৭ জুন।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...