প্রকাশিত: ২২/০৭/২০১৭ ৭:৫৮ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:২৮ পিএম

হাফিজুল ইসলাম চৌধুরী :
কক্সবাজার সদরের ঈদগাঁও ইউনিয়নের দরগাপাড়ায় র‌্যাবের সোর্স পরিচয়ে চাঁদাবাজি ও সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ উঠেছে একই এলাকার মৃত ছালেহ আহমদের ছেলে মো.সিরাজের বিরুদ্ধে। তাঁর অত্যাচারে অনেকটা অতিষ্ঠ লোকজন।

স্থানীয়দের অভিযোগ- সিরাজ ডাকাতি কর্মকান্ডে জড়িত। কিন্তু দীর্ঘ এক বছর ধরে র‌্যাবের নিজস্ব লোক পরিচয় দিয়ে মাদক ব্যবসায়ি ও সন্ত্রাসীদের সঙ্গে গভীর সখ্যতা তৈরি করে, অবৈধভাবে অর্থ আদায় অব্যাহত রেখেছে।

স্থানীয় মনসুর আলম ও সেলিম জানিয়েছেন-সাম্প্রতিক সময়ে র‌্যাবের নামে এক নারী ইয়াবা ব্যবসায়ি থেকে ৪ হাজার ইয়াবা বড়ি হাতিয়ে নেয়। তাঁর এসব বিতর্কিত কর্মকান্ড নিয়ে গ্রামে হৈ চৈ শুরু হয়েছে।

তবে র‌্যাবের নাম ব্যবহার করে চাঁদাবাজির কথা অস্বীকার করে মো.সিরাজ বলেন, ‘আমি আগে র‌্যাবের সোর্স হিসাবে কাজ করতাম। কিন্তু এখন কথিত এক ব্যক্তি আমার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে।’

এ ব্যাপারে জানতে চাইলে র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর রুহুল আমিন বলেন, ‘সিরাজ নামে কোন লোককে আমরা চিনিনা। চাঁদাবাজির বিষয়টি তদন্ত পূর্বক দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...