প্রকাশিত: ১৭/১২/২০১৯ ৫:২৬ পিএম , আপডেট: ১৭/১২/২০১৯ ৮:০২ পিএম

টেকনাফ প্রতিনিধি :
টেকনাফে ইয়াবা সংশ্লিষ্টতা থাকায় ইয়াসিন আরফাত নামের কথিত এক সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ।

তথ্যসূত্রে জানা যায়, গত ১৪ ডিসেম্বর ভোর রাতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নুর হাফেজ ও সোহেল নিহতের ঘটনায় পুলিশ বাদী হয়ে করা মামলায় আরাফাত এজাহারভুক্ত আসামী ও তার বিরুদ্ধে ইয়াবা ব্যবসার সংশ্লিষ্টতা থাকায় তাকে আটক করা হয়েছে।

ওসি জানিয়েছেন, গ্রেপ্তার ইয়াসিন আরফাত সহ কয়েকজন সাংবাদিক পরিচয়দানকারীর বিরুদ্ধে ইয়াবা ব্যবসায় জড়িত থাকার প্রমাণ মিলেছে। এ সংলগ্ন মামলাও হয়েছে। এ মামলা তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি জানান, ইয়াবা ব্যবসা নিরাপদ করতে ঢাল হিসেবে নিজকে বিভিন্ন মাধ্যমের সাংবাদিক পরিচয় দিয়ে একটি চক্র ইয়াবা ব্যবসা করে যাচ্ছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

 

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...