প্রকাশিত: ০৪/০৩/২০১৭ ৮:৫১ এএম

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার::
কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) এ কে এম ইকবাল হোসেন বলেছেন, কক্সবাজারকে নিরাপদ রাখতে পুলিশ অবৈধ অস্ত্রধারী ও ইয়াবা ব্যবসায়ীদের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করেছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা পুলিশ সুপারের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। তিনি বলেন, গত জানুয়ারি ও ফেব্রুয়ারিতে জেলার আট উপজেলা থেকে ১৫৪টি আগ্নেয়াস্ত্রসহ ৩৫ জন সন্ত্রাসী ও অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময় ২ লাখ ৫৫ হাজার ৩০৩টি ইয়াবা বড়িসহ ৩১৩ ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
পুলিশ সুপার ইকবাল হোসেন বলেন, মহেশখালীর দুর্গম পাহাড়ের কিছু আস্তানায় অস্ত্র তৈরি হচ্ছে। ইতিমধ্যে পুলিশ মহেশখালীতে অভিযান চালিয়ে ৩৫টি অস্ত্র ও ১২৫টি কার্তুজ উদ্ধার করেছে। গ্রেপ্তার করা হয় অস্ত্র তৈরির ছয় কারিগর ও বিক্রেতাকে। তিনি বলেন, তাঁরা কক্সবাজারকে অবৈধ অস্ত্র ও ইয়াবামুক্ত করতে চান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আফসারুল হক টুটুল, সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) কাজী মতিউল ইসলাম, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সৌমিত্র চাকমা, মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ ও ওসি (ডিবি) অংসা থোয়াই।

পাঠকের মতামত

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer