প্রকাশিত: ২৮/০৮/২০১৮ ১:৪৫ এএম

হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ

মাদক বিরোধী বিশেষ অভিযানে নিয়োজিত র‌্যাব-৭ টেকনাফ সদর ইউনিয়নের অন্যতম ‘ইয়াবা পল্লী’ হিসাবে খ্যাত মৌলভীপাড়ায় অভিযান চালিয়ে ইয়াবা, নগদ টাকা, মোবাইল সেট ও বিদেশী বিয়ারসহ আফিয়া বেগম (২২) নামে একজন নারীকে আটক করেছে বলে জানা গেছে। গ্রেপ্তারকৃত আফিয়া বেগম উক্ত গ্রামের মোঃ রাসেলের স্ত্রী।

অভিযান চলাকালে চতুর মোঃ রাসেল পালিয়ে যেতে সক্ষম হয়। এব্যাপারে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে ধৃত আফিয়া বেগমকে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

র‌্যাব-৭ এর কোম্পানী কমান্ডার মেজর মোঃ মেহেদী হাসান প্রেস ব্রিফিংয়ে জানান, ‘টেকনাফ সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড মৌলভীপাড়ায় মোঃ রাসেলের বাড়িতে কতিপয় মাদক ব্যবসায়ী অবস্থান করার গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ টেকনাফ ক্যাম্পের একটি অভিযানিক দল লেঃ শাহেদ মাহতাবের নেতৃত্বে সোমবার ২৭ আগস্ট বিকালে অভিযান পরিচালনা করে।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক মোঃ রাসেল পালিয়ে যেতে সক্ষম হয়।

এসময় তল্লাশী করে ৩ লক্ষ ৭১ হাজার টাকা মুল্যের ৭৪২ পিস ইয়াবা বড়ি, ২ হাজার ৪০০ টাকা মুল্যের ৩ ক্যান বিদেশী বিয়ার, ৪টি মোবাইল সেট, মাদক বিক্রির নগদ ৫২ হাজার ২০০ বাংলাদেশী টাকা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের মুল্য ৩ লক্ষ ৭৩ হাজার ৪০০ টাকা। এব্যাপারে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে ধৃত আফিয়া বেগমকে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে’।

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer