প্রকাশিত: ২৮/১০/২০১৮ ৮:৪৬ পিএম

ডেস্ক রিপোর্ট::
ইয়াবা বহনের দায়ে গ্রেফতার হওয়া জুয়েল খাঁ (৩০) নামে একজনকে ১২ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের জেল দিয়েছেন।

রোববার (২৮ অক্টোবর) অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস চৌধুরীর আদালত এ রায় দেন বলে বাংলানিউজকে জানান অতিরিক্ত মহানগর পাবলিক প্রসিকিউটর উত্তম কুমার দত্ত।

অ্যাডভোকেট উত্তম কুমার দত্ত বলেন, ইয়াবাসহ গ্রেফতার হওয়া আসামি জুয়েল খাঁকে ১২ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের জেল দিয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৩ মে নগরের বহদ্দারহাটের স্বপ্ন শপিং মলের সামনে থেকে ২৭ হাজার ৫৫০ পিস ইয়াবাসহ র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব) সদস্যদের হাতে আটক হন জুয়েল খাঁ। তিনি কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবা নিয়ে ঢাকার যাত্রাবাড়িতে যাচ্ছিলেন।

অ্যাডভোকেট উত্তম কুমার দত্ত জানান, এ ঘটনায় দায়ের হওয়া মামলায় ২০১৭ সালের ২৪ মে আদালতে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা। ২০১৮ সালের ১৫ জানুয়ারি আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচারের আদেশ দেন আদালত। অভিযোগ প্রমাণে রাষ্ট্রপক্ষ ৭ জন সাক্ষী উপস্থাপন করে।

দণ্ডিত জুয়েল খাঁ কারাগারে রয়েছেন বলে জানান অ্যাডভোকেট উত্তম কুমার দত্ত।

পাঠকের মতামত

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...
Single Page Footer