প্রকাশিত: ০৯/০৬/২০২২ ৪:২২ পিএম , আপডেট: ০৯/০৬/২০২২ ৬:৪৪ পিএম

ইমাম খাইর, কক্সবাজার :

মাত্র ৭৯৯০টি ইয়াবা পাচার মামলায় মোঃ আরিফ প্রকাশ মৌলভী আরিফ (৩৬) নামে রোহিঙ্গা যুবকের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
একইসঙ্গে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে এক বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত রোহিঙ্গা যুবক আরিফ উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প ২, ব্লক ডি-৪ এর মৃত আবদুল মোনাফের ছেলে।
রাষ্ট্রপক্ষে ছিলেন সরকারি পাবলিক প্রসিকিউটর (এপিপি) এডভোকেট সুলতানুল আলম। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট নুরু রশিদ। রায় ঘোষণাকালে আসামি পলাতক ছিলেন।
এপিপি সুলতানুল আলম জানান, আসামি মোঃ আরিফ প্রকাশ মৌলভী আরিফ কর্তৃক ৭৯৯০ টি ইয়াবা বিক্রয়ের অভিযোগ প্রমাণ হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর ১০(গ) ধারায় তাকে এক বছরের কারাদণ্ড দেন বিচারক। সেই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে এক বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
সুত্র জানায়, ২০১৯ সালের ৯ সেপ্টেম্বর উখিয়া টেলিভিশন উপকেন্দ্রের গেইটের সামনে কক্সবাজার-টেকনাফ সড়কে তল্লাশি চালিয়ে ৭৯৯০টি ইয়াবাসহ মোঃ আরিফ প্রকাশ মৌলভী আরিফকে আটক করে র‍্যাব। এ ঘটনায় উখিয়া থানায় মামলা হয়। যার নং-১৩। দুই বছর তদন্ত শেষে ২০২১ সালের ৯ সেপ্টেম্বর মামলার অভিযোগ গঠন হয়।

পাঠকের মতামত

কক্সবাজার সমুদ্র সৈকতে সড়ক নির্মাণ বন্ধে হাইকোর্টের নির্দেশ

কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সৈকতের ...

উখিয়া-টেকনাফে জমি রেজিস্ট্রেশনে ‘অনুমতি’ প্রথা বাতিলের দাবি

কক্সবাজারের উখিয়া-টেকনাফসহ জেলার বিভিন্ন উপজেলায় ব্যক্তি মালিকানাধীন জমি ক্রয়-বিক্রয় ও রেজিস্ট্রেশনের ক্ষেত্রে জেলা প্রশাসনের পূর্বানুমতি ...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণে এগোচ্ছে সমীক্ষা

প্রধানমন্ত্রীর ঘোষণার পর নতুন গতি পেয়েছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের সমীক্ষার কাজ। প্রাকৃতিক ...
Single Page Footer