প্রকাশিত: ০৮/১০/২০১৮ ৪:৪৪ পিএম

ডেস্ক নিউজ – মাদকদ্রব্য বহন, সেবন, বিপণন, মদতদাতা ও পৃষ্টপোষকতায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার সকালে প্রধামন্ত্রী কার্যালয়ে চলতি বছরে মন্ত্রিসভার ২৮তম নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন।

তিনি বলেন, ‘কোনো ব্যক্তি ৫ গ্রাম পরিমাণের বেশি ইয়াবা বহন, সেবন, বিপণন, মদতদান ও পৃষ্ঠপোষকতা করে, তাহলে তার সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ডের শাস্তি দেয়া যাবে। তবে যদি এর পরিমাণ ৫ গ্রামের নিচে হয়, তাহলে সর্বনিম্ন শাস্তি ১ বছর এবং সর্বোচ্চ শাস্তি ৫ বছর কারাদণ্ড। এর সঙ্গে অর্থদণ্ডেও দণ্ডিত করা যাবে।’

তবে এ আইনে অর্থের পরিমাণ উল্লেখ নেই বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

তিনি বলেন, ‘হিরোইন, শিশা বা কোকেনের ক্ষেত্রে ২৫ গ্রামের বেশি বহন, সেবন, বিপণন, মদতদান ও পৃষ্ঠপোষকতা করলে তার ক্ষেত্রেও মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে। যদি এর পরিমাণ ২৫ গ্রামের কম হয়, তাহলে সর্বনিন্ম শাস্তি রাখা হয়েছে ২ বছর আর সর্বোচ্চ শাস্তি ১০ বছর কারাদণ্ড। এর সঙ্গে অর্থদণ্ডও করা যাবে।’

এ আইনে মূলহোতা অর্থাৎ ব্যাপকভাবে ব্যবসায়িদেরও একই শাস্তির আওতায় আনা যাবে বলে জানান মোহাম্মদ শফিউল আলম।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...