প্রকাশিত: ০৫/০৭/২০১৮ ১২:৩৪ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:১০ এএম

চট্টগ্রাম :চট্টগ্রাম জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৯ হাজার ৪০০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।   আজ বুধবার রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া বাজার ও হাটহাজারী উপজেলার বড়দীঘির পাড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মো. ইউনুস (২১), আতিকুল্লাহ (২৫) ও মো. আব্দুল্লাহ (২৬)। তিনজনের প্রত্যেকের বাড়ি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার বাহারছড়া এলাকায়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক শামীম আহমেদ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া বাজার ও হাটহাজারী উপজেলার বড়দীঘির পাড় এলাকায় অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। তাদের তিনজনের কাছ থেকে মোট ৯ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। ’

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer