প্রকাশিত: ১৫/০৭/২০১৭ ৭:৪৬ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৪৩ পিএম

উখিয়া নিউজ ডটকম::
তিনজন বাসযাত্রীর কাছে ইয়াবা খুঁজতে গিয়ে পাওয়া গেল ৯টি স্বর্ণের বার। তাও আবার যাত্রীদের পায়ূপথে। বিশেষ কৌশলে স্বর্ণের বারগুলো নিয়ে কক্সবাজার থেকে নগরীতে আসছিল তারা। এসময় পুলিশ এক নারীসহ তিনজনকে আটক করেছে।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বন্দরনগরীর প্রবেশপথ মইজ্জারটেক এলাকায় পুলিশের চেকপোস্টে তিন যাত্রী তল্লাশির মধ্যে পড়েন।

আটক তিনজন হলেন, রহমতউল্লাহ (৩৮), ইয়াসমিন আক্তার (৪০) ও মোহাম্মদ শফি (৭০)। তাদের বাড়ি কক্সবাজার জেলার উখিয়া উপজেলার টাইপালং গ্রামে বলে জানিয়েছেন নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (বন্দর) আরেফিন জুয়েল। এ বিষয়ে তিনি আরো জানান, আমাদের কাছে তথ্য ছিল কক্সবাজার থেকে তিনজন ইয়াবা নিয়ে নগরীতে ঢুকবে। তথ্য অনুযায়ী চেকপোস্টে বাস থেকে নামিয়ে তিনজনকে তল্লাশি করা হয়। এসময় তারা পায়ূপথে স্বর্ণের বার আনার কথা স্বীকার করেন। পরে তাদের কাছ থেকে ৯টি স্বর্ণের বার উদ্ধার হয়।

এ ব্যাপারে কর্ণফুলী থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, প্রত্যেকে বিশেষ কৌশলে পায়ূপথে করে তিনটি স্বর্ণের বার এনেছে। স্বর্ণের বারগুলোর মোট ওজন প্রায় দেড় কেজি বা ১২৮ ভরি। যার আনুমানিক মূল্য ৪৫ লাখ টাকা। স্বর্ণের বারগুলো নিয়ে তিনজন নগরীর হাজারি লেইনে যাচ্ছিলেন বলে জানিয়েছেন চেকপোস্টে থাকা কর্ণফুলী থানার এসআই মোহাম্মদ সোলায়মান। এদিকে ওসি রফিকুল ইসলাম আরো জানান, এ তিনজন শুধুমাত্র বাহক হিসেবে কাজ করছিল। মূল হোতারা এখনো ধরা ছোঁয়ার বাইরে। তবে তাদের খুঁজে বের করা হবে। আটক তিনজনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...