প্রকাশিত: ১৩/১২/২০১৬ ৭:২৯ এএম

চট্টগ্রামে বসুমতি আনোয়ারা সিটি প্রপার্টিজের উপমহাব্যবস্থাপকসহ (ডিজিএম) তিনজনের জামিন নামঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার ভোরে নগরীর আগ্রাবাদ এলাকা থেকে ইয়াবা ও মাদকসহ ওই তিনজনকে আটক করা হয় বলে দাবি করেছে পুলিশ।

আটক তিন ব্যক্তি হচ্ছেন বসুমতি আনোয়ারা সিটি প্রপার্টিজের ডিজিএম মো. শামসুল ইসলাম, দেলোয়ার হোসেন ও জসিম উদ্দিন।

সোমবার বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিমের আদালতে ওই তিনজনকে হাজির করা হয়। আদালতের বিচারক আবু সালেম মোহাম্মদ নোমান আটক তিনজনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মাদকদব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক লোকাশীষ চাকমা জানান, ৫০০  ইয়াবা বড়ি কেনাবেচা করার সময় ওই তিন ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়েছে। আবাসন ব্যবসার অন্তরালে তাঁরা ইয়াবা ব্যবসা করছিলেন।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer