প্রকাশিত: ১৭/০১/২০২০ ৩:১৪ পিএম

উখিয়া নিউজ ডটকম::
গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড বৃহস্পতিবার দিবাগত রাত ৪টা ৩৫ মিনিটে বিসিজি স্টেশান টেকনাফ কর্তৃক টেকনাফ থানাধীন নাইটং পাড়া এলাকায় একটি বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় তল্লাশি করে ওই বাড়ি থেকে ৯৫০০ পিস ইয়াবাসহ মোছাঃ ছানোয়ারা বানু (১৯) নামক এক রোহিঙ্গা নারীকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞেসাবাদে জানা যায় যে, তিনি লেদা-২৪ নং ক্যাম্পের এলএসএসবি ব্লক, বাসা নং-১৮ এ বসবাসকারী মোঃ লাল মিয়ার মেয়ে। কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ শাহ জিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত নারী মাদক কারবারী জানায় দীর্ঘদিন ধরে সে মাদক ব্যবসার সাথে জড়িত।

জব্দকৃত ইয়াবা সে পাচারের উদ্দেশ্যে বাসায় মজুদ করে রেখেছিলো। আটককৃত নারী মাদক কারবারী ও জব্দকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজানের বদলে কারাভোগ করা সোনা মিয়া জামিনে মুক্ত

‘আয়নাবাজি’র শিকার নিরপরাধ দিনমজুর সোনা মিয়া অবশেষে কারামুক্ত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) সকালে কক্সবাজার জেলা ...

কক্সবাজারে গণস্বাস্থ্য কেন্দ্রে পরিচালকের স্বেচ্ছাচারিতা, স্থানীয় কর্মী ছাঁটাইয়ের অভিযোগ

কক্সবাজারে বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় নিয়োজিত অন্যতম বেসরকারি সংস্থা ‘গণস্বাস্থ্য কেন্দ্র’ (জিকে)-এর ভারপ্রাপ্ত ...

কক্সবাজারে হচ্ছে পর্যটন হাব,আমন্ত্রণ জানানো হচ্ছে বিদেশি বিনিয়োগকারীদের

পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন হাবে রূপান্তরের উদ্যোগ শুরু হয়েছে। এ লক্ষ্যে সমন্বিত ...
Single Page Footer