প্রকাশিত: ১১/১১/২০১৯ ৯:৩০ এএম

পৃথক অভিযানে ২১ হাজার ৮৫০ পিস ইয়াবাসহ দু’জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (ডিএনসি) চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চল। রোববার (১০ নভেম্বর) ভোর থেকে বিকেলে পর্যন্ত পৃথক স্থান থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, লোহাগড়া থানার বড় হাতিয়ার কবির আহম্মেদের ছেলে বেলাল হোসেন (৪৯) ও কক্সবাজারের উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্পের আলী আহম্মেদের ছেলে জাফর আলম (২৫)।

সন্ধ্যায় (ডিএনসি) চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চলের উপ-পরিচালক শামীম আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চলের উপ-পরিচালক শামীম আহমেদের নেতৃত্বে কোতোয়ালী থানার ফিরিঙ্গি বাজার এলাকা থেকে ১৮ হাজার ইয়াবাসহ বেলাল হোসেনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক বেলাল দীর্ঘদিন ধরে একটি সিন্ডিকেট করে ঢাকা ও চট্টগ্রাম শহরের বিভিন্ন স্থানে ইয়াবা বিক্রয় করে আসছেন। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

অন্যদিকে, ডিএনসি চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চলের কোতোয়ালী সার্কেল উপ-পরিদর্শক মো. শাকিলার রহমানের নেতৃত্বে কোতোয়ালী থানাধীন স্টেশন রোড থেকে জাফর আলমকে ৩ হাজার ৮৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক জাফর দীর্ঘদিন ধরে ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা পাচার করে আসছেন এবং তিনি মায়ানমার থেকে আসা একজন রোহিঙ্গা শরণার্থী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা করা হয়।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...