প্রকাশিত: ২৮/১০/২০২০ ৯:১৯ এএম

হেলাল উদ্দিন,টেকনাফ ::
কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের হ্নীলা ইউনিয়নের মোচনীর ইট ভাটা এলাকার সড়কে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক রেহিঙ্গাকে আটক করেছে ১৬ এপিবিএন পুলিশ৷

অভিযানের সত্যতা নিশ্চিত করেন, ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর কমান্ডিং কর্মকর্তা ও পুলিশ সুপার মোহাম্মদ হেমায়েতুল ইসলাম।

তিনি জানান, মঙ্গলবার ২৭ অক্টোবর সন্ধ্যা ৬টা ২০মিনিটের দিকে মুচনী নয়াপাড়াস্থ এপিবিএনের পুলিশ পরিদর্শক রাকিবুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে মুচনীস্থ ইট ভাটার নিকটবর্তী সড়কে অভিযান চালিয়ে ২শ পিচ ইয়াবা বড়িসহ জাদীমুরার ২৭ নং রোহিঙ্গা ক্যাম্পের মোবারক হোসেনের ছেলে হোসাইন আহমদ(২৭) কে আটক করা হয়।

উদ্ধারকৃত ইয়াবা বড়িসহ আটক রোহিঙ্গার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে টেকনাফ মডেল থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজারে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক শাখা থেকে গ্রাহকের ৩৩ লক্ষাধিক টাকা উধাও -থানায় জিডি

কক্সবাজারের ঈদগাঁও বাসস্টেশনস্থ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) ঈদগাহ শাখা থেকে এক গ্রাহকের হিসাব থেকে ...

উখিয়ায় ইয়াবা উদ্ধার নিয়ে রহস্য, পুলিশের বিরুদ্ধে আত্মসাতের অভিযোগ

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা। কক্সবাজারের উখিয়ার খ্যাংখালী স্টেশন পেরিয়ে কিছুটা সামনে একটি ব্যাটারিচালিত অটোরিকশা থামায় ...

কক্সবাজারে অপ্রাপ্তবয়স্কদের হোটেলে থাকতে দিলে ব্যবস্থা- সংসদ সদস্য শামীম আরা স্বপ্না

কক্সবাজারের আবাসিক হোটেলে অপ্রাপ্তবয়স্কদের বয়স ও পরিচয় যাচাই না করে কক্ষ ভাড়া দিলে সংশ্লিষ্ট মালিক ...