প্রকাশিত: ০৯/১১/২০১৮ ৭:০৮ পিএম

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক হাজার ৫০ পিস ইয়াবাসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক যাত্রীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)।

শুক্রবার (০৯ নভেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল থেকে ওই যাত্রীকে আটক করা হয়। আটক যাত্রী হলেন নড়াইল লোহাগড়া উপজোলার মকিমপুর গ্রামের মো. রুবেল সরদার।

বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার (এসপি) আলমগীর হোসেন বাংলানিউজকে বলেন, বিকেল পৌনে ৫টার দিকে কক্সবাজার থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-০৪৩৪ ফ্লাইটযোগে রুবেল শাহজালালে অবতরণ করেন। এরপর ওই যাত্রী অভ্যন্তরীণ টার্মিনাল থেকে মালামাল সংগ্রহ করে বের হওয়ার সময় আমরা তাকে চ্যালেঞ্জ করি।

তিনি বলেন, পুলিশের সিভিল টিমের কাছে আগে থেকেও গোপন তথ্য ছিলো। সেই তথ্যের ভিত্তিতে রুবেলকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে স্বীকার করেন তার কাছে (অন্তর্বাসের নিচে) এক হাজার ৫০ পিস ইয়াবা রয়েছে।

আটক রুবেলের বিরুদ্ধে বিমানবন্দর থানায় নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম চলছে বলেও জানান এসপি আলমগীর হোসেন।

পাঠকের মতামত

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...