প্রকাশিত: ২২/০৬/২০১৮ ৭:২৩ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:৪০ এএম

ডেস্ক রিপোর্ট ::
মাগুরায় ইয়াবাসহ ওমর আলী (২৩) নামের এক বিজিবি সদস্যসহ দুজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার মহম্মদপুর উপজেলার বিনোদপুর বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

কক্সবাজারে কর্মরত আটক বিজিবি সদস্য ওমর আলী উপজেলার বিনোদপুর ইউনিয়নের ভাবনপাড়া গ্রামের হাফিজার মোল্যার ছেলে। আটক অপর সহযোগীর নাম জসিম উদ্দিন।

মাগুরার পুলিশ সুপার (এসপি) খান মোহাম্মদ রেজোয়ান জাগো নিউজকে জানান, ওই বিজিবি সদস্য ঈদের ছুটিতে বাড়ি এসে তার এক সহযোগীকে সঙ্গে নিয়ে এলাকার মাদকসেবীদের কাছে ইয়াবা বিক্রি করছেন, এমন সংবাদের ভিত্তিতে মহম্মদপুর থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে ও তার সহযোগীকে আটক করে। তাদের কাছ থেকে ৫৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে বলেও নিশ্চিত করেছেন এ কর্মকর্তা।

পাঠকের মতামত

গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে প্রধান আসামিউখিয়ার মিলন বড়ুয়াকে রাজনৈতিক মামলায় ফাঁসানোর অভিযোগ!

কক্সবাজারের উখিয়ায় একটি রাজনৈতিক মামলাকে কেন্দ্র করে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। গভীর রাতে নিজ বাড়ি ...

অপরাধ দমন, চোরাচালান প্রতিরোধ ও উন্নয়ন কার্যক্রম নিয়ে উখিয়ায় তিন কমিটির সভা

অপরাধ নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ, সড়ক নিরাপত্তা ও উন্নয়ন কার্যক্রমের সমন্বয় নিয়ে উখিয়ায় তিনটি গুরুত্বপূর্ণ কমিটির ...

রামুতে ছাত্রলীগের শোডাউন: ৩১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের

কক্সবাজারের রামুতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউনের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। মামলায় ৩১ ...

‎বিবাহ বিচ্ছেদের মামলা শেষ করে বাড়ি ফেরার পথে জিবনের বিচ্ছেদ হলো উখিয়ার রুবিনার

‎চার বছরের সংসার উখিয়ার রাজাপালং এর হরিণমারা এলাকার বাসিন্দা রুবিনা আক্তারের (৪০)।পারিবারিক কলহসহ নানান কারণে ...
Single Page Footer