প্রকাশিত: ২২/০২/২০২০ ৪:০৯ পিএম

ইয়াবাসহ প্রাথমিকের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আটক
শেরপুরের শ্রীবরদী উপজেলার শালমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইয়াকুব আলী সবুজকে ৫২ পিস ইয়াবাসহ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শালমারা বাজারে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় ইয়াবা বিক্রির সময় সবুজকে হাতেনাতে আটক করে পুলিশ। পরে তার দেহ তল্লাশি করে ৫২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত শিক্ষক শালমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও বর্তমানে ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বরত আছে।
এর আগেও গত দুই বছর আগে জামালপুরের বকসীগঞ্জে মাদকসহ আটক হয়েছিল সবুজ। এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে পুলিশ জানিয়েছে, আটককৃত সবুজের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

টেকনাফ-উখিয়া উপকুলের সৈকত থেকে শামুক-ঝিনুক পাচার; প্রশাসন নির্বিকার

বঙ্গোপসাগরের টেকনাফ-উখিয়ার উপকুলের সৈকত এলাকা থেকে শামুক-ঝিনুক সংগ্রহ করে প্রতিনিয়ত পাচার করা হচ্ছে। প্রকাশ্যে শামুক-ঝিনুক ...

অভিযানের পরও মেরিনড্রাইভে নির্মাণযজ্ঞ, ‘সরকারি দপ্তর’ ম্যানেজের দাবি!

টুপটুপ রিসোর্টে অগ্নিকান্ডের পর মেরিনড্রাইভ এলাকায় অবৈধ-অনুমোদনহীন স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। ...

ডিএনএ টেস্টে নিহত ১০ জনের পরিচয় মিলেছে, মিলেনি ছাত্রদল নেতার স্ত্রীর পরিচয়

উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষায় শনাক্ত করেছে ...