প্রকাশিত: ১৮/০৯/২০২০ ৬:৪৫ পিএম

টেকনাফে ২ হাজার ইয়াবাসহ ৪ কারবারিকে আটককরেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আটককৃতরা হলেন- সদর ইউনিয়নের গোদারবিল এলাকার মৃত হাজী রহমত হোসেনের ছেলে মোঃ জাফর আলম প্রকাশ জাফরী (৩০), একই এলাকার নুর হোসেনের ছেলে নুর ফারুক (২১) ও দক্ষিণ কাঞ্জরপাড়া এলাকার মো. ইদ্রিসের ছেলে রবিউল হাসান প্রকাশ আজাদ (১৯)।

বৃহস্পতিবার দিবাগত রাতে পৌর শহরের একটি প্রাইভেট হাসপাতালের সামনে ফাহাদ ফার্মেসী দোকানের সামনে থেকে তাদের আটক করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা এই অভিযানের সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, প্রধান সড়কের পশ্চিম পার্শ্বে অভিযান চালিয়ে মাদক কারবারীদের দেহ ও পলিথিন ব্যাগ তল্লাশী করে ইয়াবাসহ চার মাদক কারবারীকে আটক করা হয়। আটককৃতদের ইয়াবাসহ টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

এই সিন্ডিকেটের আরো কয়েকজন সদস্য পৌরসভার শাপলা চত্বরে হোটেল আল-আব্বাসের নিচে রেষ্টুরেন্টের দোকান ও বেবি সুপার মার্কেটের সামনে কলা আড়ত, হাইস্কুল মাঠের পার্শ্বে চায়ের দোকানের আড়ালে দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছে বলে স্থানীয়রা জানিয়েছে।

অনুসন্ধানপূর্বক সবাইকে আইনের আওতায় নিয়ে আসার দাবী এলাকাবাসীর।

পাঠকের মতামত

স্বাস্থ্য তহবিল কমছে, ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে ঝুঁকি

বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জনসংখ্যা বাড়লেও অর্থায়ন কমে যাওয়ায় স্বাস্থ্যসেবা ক্রমেই সংকুচিত হচ্ছে। এতে ঘনবসতিপূর্ণ ক্যাম্পগুলোতে ...

অতিরিক্ত বোঝাইয়ে দুর্ঘটনার শঙ্কা, বনভূমিতে বাঁশ মজুতের অভিযোগউখিয়ার সড়কে ফের বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য

কক্সবাজারের উখিয়া-টেকনাফ সড়কে আবারও অতিরিক্ত বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য বেড়েছে বলে অভিযোগ উঠেছে। এসব ট্রাকে নির্ধারিত ...
Single Page Footer