প্রকাশিত: ১২/০৫/২০১৯ ১০:২১ পিএম

ডেস্ক রিপোর্ট :
চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গী বাজার ব্রীজঘাট এলাকা থেকে ১ হাজার ৯৮০টি ইয়াবাসহ সিরাজুল ইসলাম ইমরান (২৪) নামে এক এনজিওকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ইমরান টেকনাফ থানার হ্নীলা এলাকার নুরুল ইসলামের ছেলে। তিনি লেদা রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের সিআইসি নামের এনজিও সংস্থার অফিস গার্ড হিসেবে কাজ করছেন।
শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয় জানিয়ে কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ঈদ উপলক্ষে আর্থিক ব্যয় নির্বাহের জন্য কক্সবাজার থেকে উক্ত ইয়াবা নিয়ে ঢাকায় যাচ্ছিল সিরাজ। এসব ইয়াবা ঢাকায় নিয়ে যেতে পারলে তাকে ৩০ হাজার টাকা দেওয়ার কথা ছিল।

তিনি বলেন, লাভের আশায় লোভে পড়ে এই ধরনের কাজে জড়িয়ে পড়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিরাজ জানিয়েছে। এর আগে একাধিকবার কক্সবাজার থেকে বিমানযোগে ঢাকায় ইয়াবা পাচার করেছিলেন বলেও সিরাজ জানান।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...
Single Page Footer