প্রকাশিত: ০৯/০৬/২০১৭ ৯:১৯ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৪৯ পিএম

নিউজ ডেস্ক::

বগুড়ার শিবগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর স্থানীয় আওয়ামী লীগের নেতা আবদুল মতিনকে ইয়াবা বিক্রির অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার বাড়ি তল্লাশি চালিয়ে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। বুধবার রাত ১০টায় পৌর এলাকার কানুপুর মহল্লায় তার বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ গ্রেফতার করে। মতিন শিবগঞ্জ পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। শিবগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) জাহিদ হোসেন জানান, কাউন্সিলর মতিন দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে এ অঞ্চলে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছেন। এ অভিযোগে তার বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি মামলাও রয়েছে হয়। বুধবার রাত ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার বালিশের নিচে থেকে ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পাঠকের মতামত

মোহাম্মদ রশিদ -সভাপতি ও হারুন রশিদ -সাধারণ সম্পাদক নির্বাচিতউখিয়ায় গয়ালমারা রয়েল এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত

কক্সবাজারের উখিয়া উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন গয়ালমারা রয়েল এসোসিয়েশন-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ...

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...
Single Page Footer