মিথ্যা তথ্য দিয়ে ভোটার হওয়ার চেষ্টাকালে রোহিঙ্গা নারী আটক
ময়মনসিংহের তারাকান্দায় মিথ্যা তথ্য ও জাল কাগজপত্র ব্যবহার করে ভোটার হওয়ার চেষ্টার অভিযোগে রাবেয়া বেগম ...

ডেস্ক রিপোর্ট : 
কক্সবাজারের পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন বলেছেন, ‘কোনো পুলিশ সদস্য ইয়াবার সাথে সরাসরি জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাকেও ফৌজদারি আইনে গ্রেপ্তার করা হবে। এক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না।’
মঙ্গলবার দুপুরে কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাথে মতবিনিময়কালে নিজ কার্যালয়ে তিনি এ কথা বলেন।
এসপি বলেন, ‘মাদকের হোতারা নতুন নতুন কৌশল অবলম্বন করছে। তারপরও যদি কেউ হাতেনাতে ধরা পড়ে তাকে কোনোভাবে ছাড় দেওয়া হবে না, সে যত বড় প্রভাবশালীই হোক না কেন।’
এ সময় কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের ও সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেলসহ সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত