প্রকাশিত: ১৫/০২/২০২০ ৯:১১ পিএম

পটিয়ায় ওসমান গনি (৩০) নামে এক ব্যাংক কর্মকর্তা আত্মহত্যা করেছেন। ওসমান ডেঙ্গাপাড়া ৯নং ওয়াডে এলাকার আয়ুব আলীর পুত্র। সে কক্সবাজার জেলার টেকনাফ শাখার ইসলামী ব্যাংক লিমিটেডে চাকরি করত বলে জানা গেছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) ভোরে আত্মহত্যার এ ঘটনা ঘটে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্যাংক কর্মকর্তা ওসমান গনির সাথে চট্টগ্রাম নগরীর লাভলেইন এলাকার শাকিলা নামের এক যুবতীর সাথে ২০১৮ সালে বিয়ে হয়। তাদের বিয়ের বিষয়টি গোপন থাকলেও আগামী শনিবার ২২ ফেব্রুয়ারি পারিবারিকভাবে আরেকটি বিয়ের আয়োজন করা হয়।

খবর পেয়ে শুক্রবার প্রথম স্ত্রী শাকিলা ব্যাংক কর্মকর্তার গ্রামের বাড়িতে ছুটে আসেন। এ বিষয়ে পরিবারের লোকজনের সাথে ওসমানের কথাকাটাকাটি হয়।

পরে সে অভিমান করে শনিবার ভোরে ঘরের পিছনে রান্নাঘরের চালার সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে পটিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার থাকে মৃত ঘোষণা করেন।

ছেলের আত্মহত্যার ঘটনায় বাবা আইয়ুব আলী বাদি হয়ে পটিয়া থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছে জানিয়ে পটিয়া থানার উপ-পরিদর্শক রোকন উদ্দিন বলেন, তার পরিবারের সঙ্গে কথা বলে জানতে পেরেছি বিয়ে সংক্রান্ত ঘটনা নিয়ে সে আত্মহত্যা করেছে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

‘পরিস্থিতি স্বাভাবিক হলে’ ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার

বাংলাদেশের শরণার্থী শিবিরগুলোতে থাকা ৩ লাখের বেশি রোহিঙ্গাকে মিয়ানমারের রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে যাচাই ...

কক্সবাজারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজানের বদলে কারাভোগ করা সোনা মিয়া জামিনে মুক্ত

‘আয়নাবাজি’র শিকার নিরপরাধ দিনমজুর সোনা মিয়া অবশেষে কারামুক্ত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) সকালে কক্সবাজার জেলা ...

কক্সবাজারে গণস্বাস্থ্য কেন্দ্রে পরিচালকের স্বেচ্ছাচারিতা, স্থানীয় কর্মী ছাঁটাইয়ের অভিযোগ

কক্সবাজারে বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় নিয়োজিত অন্যতম বেসরকারি সংস্থা ‘গণস্বাস্থ্য কেন্দ্র’ (জিকে)-এর ভারপ্রাপ্ত ...
Single Page Footer