প্রকাশিত: ০৬/০১/২০১৭ ৭:৩৭ এএম

নিউজ ডেস্ক::
ইসলামী ব্যাংকের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে পরিবর্তন এসেছে। বৃহস্পতিবার ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ পরিবর্তন আনা হয়।

রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মুস্তাফা আনোয়ারকে সরিয়ে পরিচালনা পর্ষদের প্রথম সভাতেই চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আরাস্তু খান। ভাইস চেয়ারম্যান আজিজুল হক পদত্যাগ করেছেন। এ ছাড়া ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আবদুল মান্নানকে সরিয়ে নতুন এমডি হিসেবে ইউনিয়ন ব্যাংকের এমডি আবদুল হামিদ মিঞার নাম অনুমোদন করা হয়েছে।

ইবনে সিনার প্রতিনিধি হিসেবে ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন মুস্তাফা আনোয়ার। তিনি ব্যাংকের পরিচালক পদ থেকেও পদত্যাগ করেছেন। পাশাপাশি ব্যাংকটির ফাউন্ডেশন পদ থেকেও পদত্যাগ করেছেন মুস্তাফা আনোয়ার।

কমার্স ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে ইসলামী ব্যাংকের দায়িত্বে এসেছেন আরাস্তু খান। আরমাডা স্পিনিং মিলস নামে একটি প্রতিষ্ঠানের পক্ষে ইসলামী ব্যাংকের পরিচালক হয়েছেন তিনি।

ভাইস চেয়ারম্যান হিসেবে ইউসিফ আবদুল্লাহ্ আল-রাজী পুনঃনির্বাচিত ও অধ্যাপক সৈয়দ আহসানুল আলমকে নির্বাচিত করা হয়। এছাড়া মেজর জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার আবদুল মতিনকে এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান, ড. মো. জিল্লুর রহমানকে অডিট কমিটির চেয়ারম্যান ও মো. আবদুল মাবুদ পিপিএমকে রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান করে কমিটিগুলো পুনর্গঠন করা হয়।

পাঠকের মতামত

 

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...