ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪/১১/২০২৩ ৯:৫০ এএম

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় গত ৭ অক্টোবর থেকে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের হামলায় গাজায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে ২৫ হাজারের বেশি। সহসাই এ যুদ্ধ থামছে না বলে আশঙ্কা বিশ্লেষকদের।

সংবাদসংস্থা ওয়াফা জানিয়েছে, ইসরায়েলি বাহিনী যুদ্ধবিমান থেকে আল-সালাম মসজিদে বোমা নিক্ষেপ করেছে। এ নিয়ে গাজায় ইসরায়েলি বাহিনীর তাণ্ডবে ৬০টির বেশি মসজিদ ধ্বংস হয়েছে। ওয়াফার বরাত গতকাল সোমবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এ ছাড়া আল জাজিরা জানিয়েছে, গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল-শিফা এবং আল-কুদস বন্ধ হয়ে গেছে। আল-শিফা হাসপাতালের ভেতরে কয়েক হাজার আটকা পড়ে আছেন।

এর আগে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, গাজার সব প্রধান হাসপাতাল আল-শিফা, আল-কুদস, আল-রানতিসি এবং ইন্দোনেশিয়ান হাসপাতালের একেবারে কাছে এখন ইসরায়েলি বাহিনী অবস্থান নিয়েছে।

ইসরায়েল বারবার অভিযোগ করে আসছে, আল-শিফা হাসপাতালের নিচের টানেলে হামাস অবস্থান করছে। তবে ইসরায়েলের এ দাবি অস্বীকার করেছে হামাস। সুত্র: দৈনিক আমাদের সময়

পাঠকের মতামত

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer