প্রকাশিত: ০৪/০৫/২০২২ ২:৪৩ পিএম

কক্সবাজার জেলার সদর থানাধীন বাস টার্মিনাল এলাকায় র‌্যাব-১৫ অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে।

র‌্যাব-১৫, কক্সবাজার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী কক্সবাজার জেলার সদর থানাধীন ঝিলংজা ইউপিস্থ পশ্চিম লারপাড়া এলাকার কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল এর সামনে মাদকদ্রব্য ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল ২ মে আনুমানিক সাড়ে ৭টার উক্ত স্থানে পৌঁছে ছুরুত আলম (৪৪) নামের একজনকে গ্রেফতার করে। সে উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের চাকবৈঠা গ্রামের মৃত আলী মদনের ছেলে।

ঐ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত ব্যক্তির দেহ তল্লাশী করে হাতে থাকা শপিং ব্যাগ হতে সর্বমোট ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি জানায়, জব্দকৃত মাদকদ্রব্য ইয়াবা বিক্রির উদ্দেশ্যে সে উক্ত স্থানে অবস্থান করছিল।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজুর জন্য কক্সবাজার সদর মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে বলে র‌্যাব সুত্রে জানাগেছে।

পাঠকের মতামত

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...

স্বাস্থ্য তহবিল কমছে, ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে ঝুঁকি

বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জনসংখ্যা বাড়লেও অর্থায়ন কমে যাওয়ায় স্বাস্থ্যসেবা ক্রমেই সংকুচিত হচ্ছে। এতে ঘনবসতিপূর্ণ ক্যাম্পগুলোতে ...
Single Page Footer