প্রকাশিত: ০২/১২/২০১৯ ২:১১ পিএম

চট্টগ্রাম বাঁশখালী থানার বিশেষ অভিযানে আজ ০১ ডিসেম্বর ২০১৯ রবিরার বিকাল ৫ ৩০ মিনিটের সময় বাঁশখালীর পোটখালী ব্রিজ থেকে দুইজন মহিলাসহ ৩ জনকে আটক করেছে বাঁশখালী থানার একদল চৌকস পুলিশ।

আটককৃতরা হলেন টেকনাফ থানাধীন রঙ্গীখালী স্কুল পাড়ার সানজিদা, একই থানাধীন কচু বণিয়া দক্ষিণ নয়াপাড়ার আম্বিয়া খাতুন, এবং একই থানাধীন রঙ্গীখালী স্কুল পাড়ার জামাল হোসেন। এই অভিযানটি বাঁশখালী থানার এস আই দীপকের নেতৃত্বে বাঁশখালী থানা একদল পুলিশ এদেরকে আটক করে থানায় নিয়ে আসে এস আই দীপক সিংহ জানাই বিকাল আনুমানিক চারটা থেকে চেক পোস্ট বসিয়ে তাদেরকে আটক করে নিয়ে আসা হয়। তাদের কাছ থেকে আটশ পিচ ইয়াবা সহ তাদেরকেে আটক করা হয়।

উক্ত ইয়াবা গুলোর আনুমানিক মূল্য দুই লক্ষ চল্লিশ হাজার টাকা বলে জানান তিনি।

এ ব্যাপারে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম মজুমদার মুঠোফোনে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আটশ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে চলমান মাদকদ্রব্য আইন অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...