ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৮/০২/২০২৬ ১০:৫৩ এএম

কক্সবাজারের রামুতে চেকপোস্ট ভেঙে পালানোর সময় ধাওয়া করে ১ লাখ ৫০ হাজার ইয়াবাসহ মো. হারুন (২৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস।

আটক মো. হারুন রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পূর্ব দারিয়ারদিঘী গ্রামের হোসেন আহমদের ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কয়েকজন মাদক কারবারি নম্বরবিহীন একটি পিকআপ (ডাম্প ট্রাক) যোগে মরিচ্যা থেকে রামু হয়ে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের দিকে বিপুল পরিমাণ ইয়াবা পাচার করছে। খবরের ভিত্তিতে রামুর শিকলঘাটা ব্রিজের ২০০ গজ দক্ষিণে মরিচ্যা-রামু পাকা সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি শুরু করে পুলিশ।

l
সকাল ৯টা ১৫ মিনিটের দিকে রামু বাইপাসমুখী একটি নম্বরবিহীন পিকআপ চেকপোস্ট অতিক্রমের চেষ্টা করলে পুলিশ সদস্যরা থামার সংকেত দেন। কিন্তু চালক সংকেত অমান্য করে দ্রুতগতিতে ব্যারিয়ার ভেঙে পালানোর চেষ্টা করে। এ সময় রামু থানা পুলিশের একটি দল গাড়িটির পিছু ধাওয়া করে।

একপর্যায়ে পিকআপটি রামু থানার ফতেখাঁরকুল ইউনিয়নের রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এসে থামে। এ সময় গাড়ি থেকে ৩-৪ জন নেমে দৌড়ে পালানোর চেষ্টা করলে মো. হারুনকে একটি সাদা বস্তাসহ আটক করা হয়।

পরে উদ্ধার করা প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ১৫টি প্যাকেট পাওয়া যায়। প্রতিটি প্যাকেটে ১০ হাজার করে মোট ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer