সরওয়ার আলম শাহীন, উখিয়া নিউজ ডটকম।
প্রকাশিত: ১৬/০৭/২০২৬ ৯:৫৫ এএম

কক্সবাজারের উখিয়া-টেকনাফ সীমান্তে ইয়াবা পাচারে নারীদের, বিশেষ করে তরুণী ও আকর্ষণীয় চেহারার নারীদের ব্যবহার উদ্বেগজনক হারে বেড়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযানে গত এক সপ্তাহে অন্তত ৫ জন নারীসহ একাধিক মাদক কারবারি আটক হয়েছেন।

এসব অভিযানে উদ্ধার হয়েছে প্রায় ১ লাখ ৩৬ হাজারের বেশি ইয়াবা ট্যাবলেট। আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক কর্মকর্তা বলছেন, চেকপোস্টে সন্দেহ কম হওয়া, সহজে চলাচল করতে পারা এবং আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দেয়ার উদ্দেশ্যে এখন মাদক সিন্ডিকেটগুলো নারীকে ‘ক্যারিয়ার’ হিসেবে বেশি ব্যবহার করছে।

 

গত ৬ই জুলাই উখিয়ার রাজাপালং ইউনিয়নের হাজিরপাড়া এলাকায় র‌্যাব-১৫ অভিযান চালিয়ে একটি ড্রামের ভেতরে লুকিয়ে রাখা ১ লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার করে।

এ ঘটনায় শাকিলা শারমিন রেশমী (২২) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়। অভিযানে তার এক সহযোগী পালিয়ে যায়। এরপর ৯ই জুলাই চট্টগ্রামের কর্ণফুলী থানার মইজ্যারটেক চেকপোস্টে পুলিশের অভিযানে ৫ হাজার ৮০০ ইয়াবাসহ রামুর বাসিন্দা রমজান আলী ও তার স্ত্রী দিলোয়ারা বেগম গ্রেপ্তার হন। ১০ই জুলাই কক্সবাজারের রেজুখাল চেকপোস্টে পৃথক অভিযানে ৩৪ বিজিবি ৮ হাজার ২৫০ ইয়াবাসহ তিনজনকে আটক করে। তাদের মধ্যে দুই নারী নাছিমা (২৮) ও নূর কালিমা কালি (২০) শরীরে অভিনব কৌশলে ইয়াবা লুকিয়ে বহন করছিলেন বলে জানায় বিজিবি।

১১ই জুলাই উখিয়ার কোটবাজার দক্ষিণ স্টেশন এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ভ্যানিটি ব্যাগে রাখা ১০ হাজার ইয়াবাসহ রোকসানা বেগম (৩৫) নামে এক নারী আটক হন।

সবশেষ ১২ই জুলাই টেকনাফ সদর ইউনিয়নের বড় হাবিবপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ইয়াবাসহ এক রোহিঙ্গা নারীকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

তার ভাড়া বাসার শয়নকক্ষের বালিশের নিচে লুকিয়ে রাখা শপিং ব্যাগ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। স্থানীয় সচেতন মহলের দাবি, সীমান্তবর্তী এলাকায় সক্রিয় মাদক সিন্ডিকেটগুলো এখন পরিকল্পিতভাবে নারী ও তরুণীদের ব্যবহার করছে। অধিক লাভের প্রলোভন দেখিয়ে কিংবা বিভিন্নভাবে প্রভাবিত করে তাদের দিয়ে ইয়াবা বহন করানো হচ্ছে।

এ বিষয়ে ৩৪ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, মাদক কারবারিরা কৌশল বদলাচ্ছে। নারী, পুরুষ কিংবা যে পরিচয়েই হোক না কেন, মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না।

পাঠকের মতামত

তাজমিন হত্যা: কক্সবাজারের সেই রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যা মামলায় অধিকতর জিজ্ঞাসাবাদ করতে কক্সবাজার থেকে গ্রেপ্তার রিয়াজ ...

রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে

এ পরিস্থিতিতে রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে জোরদার কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ...

রোহিঙ্গা ক্যাম্পে দরপত্রের তথ্য ফাঁস ঘুরে ফিরে একই ঠিকাদার, কমিশন বাণিজ্যের প্রশ্ন

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে শেড নির্মাণ, শৌচাগার, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, বিভিন্ন অবকাঠামো উন্নয়ন এবং ত্রাণসামগ্রী ...