প্রকাশিত: ০২/১০/২০১৮ ৯:২৭ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইন্দোনেশিয়ায় সম্প্রতি ঘটে যাওয়া সুনামিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে দেশটিতে ত্রাণ সহায়তা পাঠাতে চায় সরকার। আজ মঙ্গলবার সন্ধ্যায় ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোকে প্রধানমন্ত্রীকে ফোন করলে তিনি এ কথা জানান।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, এ সময় দুই নেতা মধ্যে দ্বিপাক্ষিক বিষয়াদি নিয়ে ১০ মিনিট কথা হয়।

শেখ হাসিনা ভূমিকম্প ও সুনামিতে ইন্দোনেশিয়ায় জীবন ও সম্পদহানিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। এ সময় তিনি নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ এ বিপদে ইন্দোনেশিয়ার পাশে আছে। এই মুহূর্তে ইন্দোনেশিয়ার কি ধরনের সাহায্য প্রয়োজন তা জানাতে বলেছেন তিনি। বাংলাদেশ এ দুর্যোগে ইন্দোনেশিয়ায় সব ধরনের সাহায্য পাঠাতে প্রস্তুত বলে জানান প্রধানমন্ত্রী।

গত সপ্তাহে ইন্দোনেশিয়ায় ভয়াবহ সুনামি ও ভূমিকম্পে আট শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...