প্রকাশিত: ০৭/১২/২০১৬ ৭:৪৫ এএম

_92852275_3b127a0600000578-4002618-_humanitarian_twitter_account_ensaneyat_tweeted_a_plea_for_follo-m-10_1480967100240বিবিসি::

রিয়াদে সোনার দোকানের অলংকারের দিকে তাকিয়ে থাকা এক বাংলাদেশির ছবি নিয়ে ইন্টারনেটে করা অপমানসূচক মন্তব্যে মর্মাহত হয়ে তাকে খুঁজে বের করে নানা মূল্যবান উপহার দিচ্ছেন সৌদি আরবের লোকেরা।

সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্লিনার হিসেবে কাজ করেন ৬৫ বছর বয়স্ক বাংলাদেশি নাজের আল-ইসলাম আবদুল করিম। বেতন পান ৭০০ রিয়াল ।

ব্রিটিশ দৈনিক ডেইলি মেইল জানাচ্ছে, কয়েকদিন আগে ইনস্টাগ্রামে এক ব্যক্তি তার একটি ছবি পোস্ট করেন – যাতে দেখা যায় একটি সোনার দোকানের জানালায় সাজিয়ে রাখা অলংকারের দিকে তাকিয়ে আছেন আবদুল করিম।

ছবিটির সাথে ওই ইউজার মন্তব্য করেন: ‘এই লোকটি শুধু আবর্জনার দিকে তাকিয়ে থাকার উপযুক্ত।’ ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

 

কিন্তু এই অপমানসূচক মন্তব্য আহত করে আবদুল্লাহ আল-কাহতানি নামে এক টুইটার ব্যবহারকারীকে। তার একাউন্টের নাম হচ্ছে ‘এনসানিয়াত’ বা ‘মানবিকতা’ ।

তিনি এতটাই সমবেদনা বোধ করেন আবদুল করিমের প্রতি – যে তিনি তাকে খুঁজে বের করার উদ্যোগ নেন।

তার এই উদ্যোগ টুইটারে সাড়ে ৬ হাজার বার শেয়ার হয়। নানাভাবে সন্ধান চালিয়ে, ছবিটি পরীক্ষা করে অবশেষে আবদুল করিমকে খুঁজে বের করাও হয়।

তার পর টুইটার ব্যবহারকারী অন্য সৌদি নাগরিকরা আবদুল করিমকে নানা রকম উপহার পাঠাতে থাকেন।

 

উপহারের মধ্যে আছে আইফোন-সেভেন সহ দুটি মোবাইল ফোন, চালের ব্যাগ, মধু, নগদ টাকা, ঢাকায় যাবার জন্য প্লেনের টিকেট, এবং সোনার অলংকার।

আল-কাহতানি সিএনএনকে বলেছেন, যারা আবদুল করিমকে খুঁজে বের করতে সহায়তা করেছেন তাদের তিনি ধন্যবাদ জানিয়েছেন।

আর আবদুল করিম বলছেন, ওই পৌরসভার ক্লিনার হিসেবে তিনি তার কাজই করছিলেন। সোনার দোকানের সামনে থাকার সময় কেউ যে তার ছবি তুলেছে তা তিনি টেরই পাননি।

তবে এতরকম উপহার পেয়ে তিনি খুবই খুশি, বলেছেন আবদুল করিম।

পাঠকের মতামত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer