প্রকাশিত: ২৪/০৭/২০২০ ৯:১৯ পিএম , আপডেট: ২৪/০৭/২০২০ ৯:৪৯ পিএম

ইমাম খাইর, কক্সবাজার

প্রশাসনের নির্দেশনা অমান্য করে পর্যটক রাখার অপরাধে কক্সবাজারের প্রাতিষ্ঠানিক কোয়ারেইন্টাইন ইনানীর ‘রয়েল রিসোর্ট’কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইমরান জাহিদ খান মোবাইল কোর্ট চালিয়ে এই দণ্ড প্রদান করেন।

অভিযানে ৩৯ আনসার ব্যাটলিয়নের লেন্স নায়ক জুবায়েরে সঙ্গীয় ফোর্সের সহযোগিতা করেন।

অভিযান শেষে ব্রিফিংয়ে সহকারী কমিশনার ইমরান জাহিদ খান জানান, কক্সবাজারে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য ইনানীর রয়েল রিসোর্টকে প্রাতিষ্ঠানিক কোয়ারেইন্টাইন ঘোষণা করে প্রশাসন।

সেখানে শুধু মাত্র করোনা রোগীরা থাকার কথা। কিন্তু তাতে পর্যটক রাখা আইনসিদ্ধ হয় নি।

তিনি জানান, করোনার কারণে কক্সবাজারে পর্যটক আসা ও হোটেলে রাখতে জেলা প্রশাসন অনুমোদন দেয়নি।

স্বাস্থ্যবিধি মেনে চলতে পর্যটকদের উৎসাহিত করা এবং জনসমাগম এড়িয়ে চলতে অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইমরান জাহিদ খান।

পাঠকের মতামত

বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী সাংবাদিকতায় এগিয়ে যাওয়ার প্রত্যয়দৈনিক আজকের কক্সবাজার বার্তা গণমানুষের কন্ঠস্বর হয়েই থাকবে

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার জেলার বহুল প্রচারিত দৈনিক আজকের কক্সবাজার বার্তার প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ...
Single Page Footer