প্রকাশিত: ১৩/০৭/২০১৮ ৭:১৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:৪৭ এএম

জাহাঙ্গীর অালম,ইনানী থেকে
উখিয়ার ইনানী বীচ থেকে ছিনতাইকারী দল প্রধানকে অাটক করেছে পুলিশ।
১৩ জুলাই দুপুরে এলাকাবাসীর সহযোগীতায় ছিনতাইকারী মোজাম্মেল হক(২৭) কে অাটক করা হয়। অাটককৃত মোজাম্মেল হক ছোট ইনানী ইউছুপ জালালের ছেলে।
স্থানীয় জনসাধারণ ও পুলিশের তথ্যমতে জানা যায় ইনানী বীচে নানা চলে বলে কৌশলে পর্যটকদের টার্গেট করে সর্বস্ব লুট করে অাসছিল সঙ্গবদ্ধ এক শ্রেনীর ছিনতাইকারী দল।
ইনানী সী-বীচ বিশ্বের কাছে একটি জনপ্রিয় পর্যটন স্পট। কক্সবাজার সী-বীচের পরে ইনানী বীচের স্থান। প্রতি বছর দেশ বিদেশ থেকে হাজার হাজার পর্যটক অাসে বীচের সুন্দর্য্য অবলোকন করতে। ইনানী বীচে অাসা পর্যটকদের টার্গেট করে কিছু ছিনতাইকারী ক্যামেরাম্যানের অাড়ালে দীর্ঘদিন ধরে পর্যটকদের টাকা-পয়সা ও মালামাল লুট করে অাসছিল। ছিনতাইয়ের স্বীকার অনেক ভুক্তভোগী পুলিশের কাছে অভিযোগ করলেও তারা ছিল ধরাছোয়ার বাইরে। সম্প্রতি ইনানী ফাড়িঁর ইনচার্জ হিসেবে সাহসী পুলিশ অফিসার অানিছ যোগদানের পর থেকে এসব বীচ কেন্দ্রীক ছিনতাইকারী ও ডাকাতদের বিরুদ্ধে দফায় দফায় অভিযান পরিচালনা করে। সর্বশেষ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে ইনানী বীচ থেকে ছিনতাইককারী দলকে ধাওয়া করে অন্যান্য সদস্যরা পালিয়ে গেলেও মোজাম্মেল হককে গ্রেফতার করতে সক্ষম হন ইনানী পুলিশ। তার কাছ থেকে মুখোশ কাপড়,হাতুড়ি,মোবাইল ফোন উদ্ধার করা হয়।

ইনানী বীচ কেন্দ্রীক ছিনতাইকারী দল প্রধান
মোজাম্মেল হক বাহিনীর বিরুদ্ধে পর্যটন ব্যবসায়ীরা বাদী হয়ে উখিয়ায় থানায় এজাহার দায়ের করেছিল।
এই দিকে ছিনতাইকারী দল প্রধানকে অাটক করায় এলাকায় মিষ্টি বিতরণ করা হয়েছে।

ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ অানিছ ঘটনার সত্যতা স্বীকার করেন।

পাঠকের মতামত

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...