প্রকাশিত: ১৬/০৯/২০১৮ ১:০৪ পিএম

ডেস্ক রিপোর্ট::
উখিয়ার ইনানী বীচে ফটোগ্রাফারের আড়ালে ছিনতাইকারীরা বেপরোয়া হয়ে গেছে। প্রতিদিন সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে ছিনতাই ও হয়রানীর শিকার হচ্ছে পর্যটকেরা। সর্বস্ব খুইয়ে ফিরছে গন্তব্যে। তাদের কারণে বদনাম হচ্ছে কক্সবাজারের। আতঙ্কে রয়েছে পর্যটক ও স্থানীয়রা।

ইনানী বীচ এলাকার ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা গেছে, ফটোগ্রাফারের আড়ালে ছিনতাইসহ নানা অপরাধে জড়িয়ে পড়েছে বেশ কিছু যুবক। প্রভাবশালীদের ছত্রছায়ায় তারা অপরাধ করেও পার পেয়ে যাচ্ছে বারবার। স্থানীয় প্রশাসনও তাদের কাছে অনেকটা অসহায়।

বীচ এলাকার এক ব্যবসায়ী জানায়, মোঃ তারেক ও মোজাম্মেল হক নামের দুই যুবক ফটোগ্রফারের আড়ালে থেকে ছিনতাইসহ নানা অপরাধকর্ম পরিচালনা করে আসছে।

সম্প্রতি তাদের আটক পূর্বক মোবাইল কোর্টে বিভিন্ন মেয়াদে সাজাও প্রদান করে প্রশাসন। কারাগার থেকে বের হয়ে তারা আবারো ছিনতাই কাজে নেমে পড়ে। উখিয়া হাসপাতাল এলাকায় হেলাল নামের এক যুবককে ছুরিকাঘাত করে সর্বস্ব ছিনিয়ে নেয়। তাদের অপকর্মে বাধাদানকারীতে উল্টো হুমকি দেয়।
স্থানীয় সুত্রে জানা গেছে, ফটোগ্রাফারের আড়ালে তারা অপরাধের প্রতিবাদ করায় স্থানীয় ইনানী বীচ ক্যাফের মালিক মোঃ জাহাঙ্গীর আলমের উপর হামলা করে। তার দোকানে গিয়ে ভাঙচুর ও লুট চালায়।

এ বিষয়ে ইনানী ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ শাখাওয়াত হোসেন জানান, সমুদ্র সৈকত এলাকায় কোন অপরাধীর স্থান নেই। ফটোগ্রাফারের আড়ালে ছিনতাইকারী থাকার তথ্য তাদের কাছে নেই। ছোটখাটো ঘটনাগুলো নিছক ব্যক্তিগত। তাতে বীচ এলাকার কোন সম্পৃক্ততা নেই।

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer