ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৩/০২/২০২৫ ১০:১৪ এএম

কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী সমুদ্র সৈকতে বীচ বাইকের ধাক্কায় শিশু আহত হয়েছে৷ শনিবার (২২ ফেব্রুয়ারী) বিকালে ইনানীর পাটুয়ারটেক বীচে এমন ঘটনা ঘটে৷ এসময় বীচ বাইক জব্দ করেন ইনানী ট্যুরিস্ট পুলিশ।

আহত শিশু উপজেলার রত্নাপালং ইউনিয়নের খুনধাকারপাড়ার আক্তার কামালের মেয়ে মারিয়াম জান্নাহ(৪)।

আহত শিশুর পিতা আক্তার কামাল জানান, অবৈধভাবে ইনানী সৈকতে বীচ বাইক আমার শিশু দাঁড়িয়ে থানা অবস্থায় গায়ের উপর তুলে দেন৷ তাত্ক্ষণিক শিশুকে উদ্ধার করে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়৷ প্রথমিক চিকিৎসা শেষে কক্সবাজার প্রেরণ করা হয়েছে৷ আমি চাই বীচ বাইক গুলো বন্ধ করতে হবে। না হয় এখানে আরও অনেক শিশু হাত-পা হারাতে পারে৷

অবৈধ বীচ বাইক চালক জালিয়াপালং ইউনিয়ন ছোট ইনানী এলাকার নাজির হোসেনর পুত্র মো মিজান(২৭) যার অবৈধ গাড়ির সিরিয়াল ৬১।

ইনানী বীচ কর্মী নাজিম উদ্দীন জানান, পাটোয়ারটেক সৈকতে বীচ বাইকের ধাক্কা এক শিশু আহত হয়৷ পরে গাড়ি ধরে ট্যুরিস্ট পুলিশকে তুলে দেওয়া হয়৷

ইনানী ট্যুরিস্ট পুলিশের সাব ইন্সপেক্টর দুলাল জানান, সৈকতে বীচ বাইকের ধাক্কা এক শিশু আহত হয়৷ আমরা বাইক জব্দ করেছি৷ আইনগত ব্যবস্থা নেওয়া হবে৷

পাঠকের মতামত

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer