প্রকাশিত: ২৭/০৭/২০১৮ ২:৪০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:১২ এএম

উপকূলীয় প্রতিনিধি ::
উখিয়া উপজেলার ইনানীতে মোটর সাইকেল চোর সন্দেহে এক যুবককে আটক করেছে পুলিশ। উখিয়া থানাধীন ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মোঃ আনিস সঙ্গীয় ফোর্স নিয়ে আজ (শুক্রবার) ভোররাতে জনৈক শাহাব উদ্দীনের বাড়ী থেকে ইয়াবা সেবনরত অবস্হায় তাকে আটক করেন। আটক আলমগীর (৩০) নিদানিয়া গ্রামের ওলা মিয়ার ছেলে। উখিয়া, কোটবাজার, সোনাপাড়া, ইনানী ও নিদানিয়াসহ বিভিন্ন এলাকায় ইতিপূর্বে সংঘঠিত মোটরসাইকেল চুরিতে সে জড়িত ও আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সদস্য বলে জানা গেছে।
প্রাপ্ত তথ্যে প্রকাশ, নিদানিয়া গ্রামের ফরিদের ছেলে মোঃ রিদুয়ানের পালসার মডেলের একটি মোটর সাইকেল গত বছর চুরি হয়। তখন খোঁজাখুঁজির একপর্যায়ে আলমগীর ৩৫ হাজার টাকা দিলে মোটর সাইকেল এনে দেবে বলে প্রস্তাব দেয়। সে মোতাবেক ৩৫ হাজার টাকা দিলে চুরিকৃত মোটর সাইকেলটি এনে দেয় আলমগীর।
রিদুয়ান জানান, গত ১০ জুলাই তার আরেকটি মোটর সাইকেল চুরি হয়। এ ঘটনায় উখিয়া থানায় জি ডি করলে এ নিয়ে তদন্তে নামে পুলিশ। এরপর খবরাখবর নিয়ে আলমগীরকে আটক করা হয়।
ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আনিস জানান, আটক যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্হা নেয়া হবে।

পাঠকের মতামত

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...