প্রকাশিত: ১১/০৪/২০১৭ ৬:৫৪ পিএম

এস.আজাদ,উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজার ডিবি পুলিশের একটি টহলদল উখিয়ার সোনারপাড়া ইনানী সী-বীচ এলাকা থেকে ৫হাজার পিস ইয়াবা সহ এক পাচারকারীকে গ্রেফতার করে থানায় সোপর্দ করেছে। সোমবার গভীর রাতে এই পাচারকারীকে গ্রেফতার করে ডিবি।
উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের জানান, টেকনাফ থেকে মেরিন ড্রাইভ সড়ক দিয়ে কক্সবাজার যাওয়ার পথে ইনানী বীচ এলাকায় সন্দেহ জনক একটি সিএনজি গাড়ীতে তল্লাশী চালিয়ে ৫হাজার পিস ইয়াবা সহ একজন পাচারকারীকে হাতে-নাতে আটক করেছে কক্সবাজার গোয়েন্দা পুলিশ (ডিবি)র একটি দল। আটককৃত পাচারকারী ঢাকা ইয়ারপোর্ট এলাকার বাসিন্দা আব্দু ছাত্তারের ছেলে মেহেদী হাসান(২৪)। এ ব্যাপারে উখিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে যার নং-১৫, তাং-১০/০৪/২০১৭ইং।

পাঠকের মতামত

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...

জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন

মামলার আসামিরা হলেন—রাইয়ান কাশেম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর ...

বিয়ের অনুষ্ঠান থেকে কক্সবাজার ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভাই–বোনসহ নিহত ৪

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা কনের ...
Single Page Footer